বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ 
কেনগ মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ। 
কেন মা তোর ধুলার আসন, কেন গো মা তোর মলিন বেশ 
শত কোটি সন্তান যার ডাকে উচ্চে আমার দেশ।।

কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের ক্লেশ 
শত কোটি মিলিত কন্ঠে ডাকে যখন আমার দেশ।।

উঠিল যেখানে বৌদ্ধ আত্মা মুক্ত করিল মোক্ষ দ্বার 
আজিও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যার।
অশোক যাহার কীর্তি ছাইলো গান্ধার হতে জলদিশেষ
তুই কি না মাগো তাদের জননী তুই কি না মা গো তাদের দেশ ।।

একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয় 
একদা যাহার  অর্ণব পুট ভ্রমিল ভারত সাগরময়।
সন্তান যার তিব্বত চীন জাপানে গঠিল উপনিদেশ 
তার কি না এই ধুলায় আসন তার কি না এই  ছিন্ন বেশ ।।

কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের ক্লেশ 
শত কোটি মিলিত কন্ঠে ডাকে যখন আমার দেশ।।

উঠিল যেখানে মুরজ মন্ত্রে নিমাই কন্ঠে মধুর তান 
ন্যায়ের বিধান দিল রাঘুমনি চন্ডিদাস গাহিল গান।
যুদ্ধ করিল প্রতাপাদিত্য তুই তো না সেই ধন্য দেশ 
ধন্য আমরা যদি এ  শিরায় থাকে তাদের রক্ত লেশ ।।

কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের ক্লেশ 
শত কোটি মিলিত কন্ঠে ডাকে যখন আমার দেশ।।

যদিও মা তোর দিব্বো আলোকে ঘেরে আছে আজি আঁধার ঘোর 
কেটে  মেঘ, নবীন গরিমা ভাতীবে আবার ললাটে তোর ।
আমরা ঘুচাব মা তোর কালিমা মানুষ আমরা নাহিত মেশ 
দেবী আমার সাধনা আমার স্বর্গ আমার - আমার দেশ ।।

কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের ক্লেশ 
শত কোটি মিলিত কন্ঠে ডাকে যখন আমার দেশ।।

Reviews:

Post a Comment

shoppASN © 2014 - Designed by Templateism.com, Plugins By MyBloggerLab.com | Published By Gooyaabi Templates

Contact us

Powered by Blogger.